Description
Description
মালতী আর ডগবাবু এমনই দুটো মানুষ, যাদের গল্পের সঙ্গে আরও লাখো লাখো লোকের গল্প মিলে যেতে পারে। সহজ বাংলায় যাদের আমরা ‘ফালতু’ বলি আরকি। নেহাতই একটা বেশ্যা আর একটা কুকুরের মতো গলা ধাক্কা খাওয়া মানুষ, আমাদের আভিজাত্যের বেলুনটাকে বেমালুম ফুটো করে দিয়ে যায়। এই দুই পাগলের চোখে চোখ রাখতে গিয়ে কেমন যেন উল্টোপাল্টা হয়ে যায় সব। লুকিয়ে ফেলা বিবেক, বিকিয়ে যাওয়া বিপ্লব, নপুংসক কবিতা আর শিরদাঁড়ায় ঘুমনো সরীসৃপটা বেরিয়ে আসে হঠাৎ।

Reviews
There are no reviews yet.